Connect with us

দূর্নীতি

শামীমের নিয়ন্ত্রণে সিলিকা বালুর নেটওয়ার্ক

| চুনারুঘাট থেকে হবিগঞ্জ সদরের ডিপোতে আসে সিলিকা বালু

Published

on

| ছবি | আজিজুল ইসলাম শামীম এবং তার ডিপো

চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকা থেকে অবাধে পাচার হচ্ছে মূল্যবান সিলিকা বালু। স্থানীয় পরিবেশ, সড়ক ও রাজস্ব ক্ষতির পরও থামছে না এসব অনিয়ম। প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের মামলায় স্থানীয় কিছু মানুষকে আসামি করা হলেও মুলহোতারা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাহিরে। ফলে কোন ভাবেই থামানো যাচ্ছে না এই বালু লুট।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি এলাকায় রাতের অন্ধকারে ট্রাক্টর যোগে সিলিকা বালু পাচার করা হয় ধুলিয়াখাল এলাকার শামীম মিয়া নামে এক ব্যক্তির ডিপুতে। অনুমোদনহীন অবৈধ এই ডিপো থেকে  সারা জেলায় এসব অবৈধ বালু সাপ্লাই দিয়ে অল্পদিনে হয়ে উঠে আঙুল ফুলে কলা গাছ। বালু মহাল ও পরিবেশ আইনে অন্তত ৫ টি মামলা হলেও অজ্ঞাত কারণে আসামি করা হয়নি বালু পাচারের মাস্টারমাইন্ড শামীমকে। সিন্ডিকেটের এই মূলহোতা কে আইনের আওতায় না আনায় কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না মূল্যবান সিলিকা বালু পাচার।  

মোজাম্মেলের বালু লুট এখানো বন্ধ হয়নি


অনুসন্ধানে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, তার ভাই মাসুক মিয়া, আমজত উল্লাহ ও কালীনগর এলাকার শামীম মিয়ার তত্ত্বাবধানে বালু উত্তোলন করা হয়। উত্তোলিত এসব বালু ডেওয়াতলী এলাকার বিল্লাল মিয়া, শামীম মিয়া, মোজাম্মেল মিয়া, আসাদুজ্জামান ও বশির মিয়ার মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার শ্রমিকদল নেতা শামীম মিয়ার মালিকানাধীনসহ কয়েকটি অবৈধ ডিপোতে।

সেখান থেকে সারা জেলা সহ দেশের বিভিন্ন স্থানে। এ বিষয়ে একাধিক বালু পাচারকারী বলেন, আমরা পেটের দায়ে বালু বিক্রি করি। এক ট্রাক্টর বালু বিক্রি করলে আমরা ৫০০-৭০০ টাকা পাই। কিন্তু যারা ডিপু দিয়ে বালু বিক্রি করছে তারা কোটি কোটি টাকা কামাই করছে। অথচ মামলা হলে আমাদেরকে আসামি করা হয় ডিপুর মালিকদেরকে আসামি করা হয় না। অথচ মূল অপরাধী হচ্ছে তারা তারা যদি ডিপু পরিচালনা না করতো তাহলে আমরা বালু বিক্রি করতে পারতাম না ।


এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, পরিবেশ আইনে যে দুইটি মামলা হয়েছে সে মামলার অভিযোগপত্রে সকল অপরাধীকে অন্তর্ভুক্ত করা হবে। যারা বালু উত্তোলন করে, পাচার করে এবং যারা বালুর অবৈধ ডিপু দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


স্থানীয় সচেতন মহল মনে করেন, নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং অবৈধ ডিপোগুলো বন্ধ না করলে সিলিকা বালুর এ ধরনের ব্যবসা বন্ধ হবে না। স্থানীয় পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শ্রমিক দল নেতা এবং অবৈধ মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের মালিক মোঃ আজিজুল ইসলাম শামীম বলেন আমি কোন সিলিকা বালু বিক্রি করি না, আমি খোয়াই নদীর বালু বিক্রি করি, যারা অবৈধ ভাবে বালু বিক্রি করে তাদের নামে আমি তালিকা তৈরি করে দিয়েছি ইউএনও অফিসে।


এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাতীয়11 hours ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়11 hours ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

জাতীয়4 days ago

ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...

জাতীয়6 days ago

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...

আইন - আদালত1 week ago

১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

| হবিগঞ্জে হামলার ঘটনায়

দূর্নীতি2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

মিরর বিশেষ2 weeks ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি2 weeks ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির