Connect with us

মিরর বিশেষ

শায়েস্তাগঞ্জে ৫ ট্রাক ভারতীয় চিনি সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Published

on

বৃহস্পতিবার (০৬ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনিসহ আসামীদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এসময় ট্রাকের চালক, হেল্পার ও চোরাকারবারি সহ ১৩ জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, সাভার থানার মানিকনগর এলাকার আঃ সামাদের ছেলে নিজাম উদ্দিন (৩৮), মাগুড়া জেলার মুহাম্মদ পুর থানার আরপারা গ্রামের শুকুর জমাদারের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৬), রাজশাহী জেলার জয়কৃণষ্ণপুর এলাকার নমির উদ্দীনের ছেলে মোঃ সাজ্জাদ আলী (৪৫), একই জেলার বেলপুকুর এলাকার কালাম আলীর ছেলে মোঃ তামিম (১৯), সিলেট জেলার জৈন্তাপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে মোঃ হারুন আল হাবিব রশিদ (২৬), রাজশাহীর হলদীগাছী এলাকার ইনছার আলীর ছেলে মোঃ রুবেল আলী (৪০), একই এলাকার হান্নান আলীর ছেলে মোঃ হানিফ আলী (২০), সিলেটের জৈন্তাপুর এলাকার ফয়জুল হাসানের ছেলে ফখরুল ইসলাম (৪২), নওগা হেলার গনেশপুর এলাকার মকবুল মন্ডলের ছেলে মোঃ আকমল হোসেন (২৫), একই জেলার মঙলাপাড়া কলিম উদ্দীন সরকারের ছেলে মোঃ মোয়াজ্জেম আলী (২৫), রাজশাহী জেলার কাটাখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সেলিম রেজা (৪৭), একই জেলার এয়ারপোর্ট এলাকার আজাদ আলীর ছেলে রকি মিয়া (২২), শাহমুদ্দীন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজীব আলী। 

এসময় ৫ টি ট্রাক ভর্তি ১৪৬৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য ৮০ লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আইন - আদালত4 days ago

সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট

| আদালতে মামলা দায়ের

জাতীয়5 days ago

হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি

হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...

দূর্নীতি1 week ago

উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার

সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...

জাতীয়2 weeks ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 weeks ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়2 weeks ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়2 weeks ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি2 weeks ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়2 weeks ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির