দূর্নীতি
শায়েস্তাগঞ্জ পৌরসভার নূরুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির তদন্ত প্রতিবেদন ৩ দিনের মধ্যে দাখিলের নির্দেশ বিভাগীয় কমিশনারের
Published
2 months agoon
শঅয়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নূরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নিতীর জন্য তদন্ত কমিটি গঠন কওে তদন্ত প্রতিবেদন দাখিল না করার কারণে ৯/১/২৬ইং তারিখের ৫ম অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সাদিক রুমাইয়া স্বাক্ষরিত পত্রে ৩ (তিন) কর্মদিবষের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবওে নির্দেশক্রমে পুনঃ অনুরোধ করা হয়। উক্ত অভিযোগ পত্রে ২০ বছর ধরে একই কর্মস্থলে থাকা শায়েস্তাগঞ্জ পৌরসভায় গড়ে উঠা সিন্ডিকেট নেতা কার্য-সহকারী নুরুল ইসলাম চাকুরীতে অনুপস্থিত থাকার ৫ বছর পর পূর্ণবহাল হয়ে অনিয়ম ও দূর্নিতী কারণে ৪ জন পৌর নাগরিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ অধিকতর তদন্তের স্বার্থে তাকে অন্যত্র বদলীর আবেদন করা হয়। অভিযোগে উল্লেখ করা জুলাই ২৪ এর গণ অভ্যুত্থানের পর পৌরসভার নির্বাচিত মেয়র অপসারিত হওয়ার পর থেকে কার্যসহকারী নুরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, ইমারত অনুমোদন সহ যে কোন বৈধ নাগরিক সেবায় নুরুল ইসলামের গ্রীন সিগনাল লাগে। আবার তার গ্রীন সিগনাল থাকলে নিয়ম বহিভূত অবৈধ কাজও বৈধ হয়ে যায়। নুরুল ইসলামের স্বজন প্রীতি ও অনিয়মের মাধ্যমে চাকুরী লাভ করেন। পরবর্তীতে মোঃ ছালেক মিয়া মেয়র নির্বাচিত হলে ২০১৬ইং থেকে ২০২০ইং পর্যন্ত নুরুল ইসলাম অনিয়মের মাধ্যমে নিয়োগ লাভের কারণে ও বিভিন্ন দুর্নিতির জন্য বিচারের মুখামুখি হওয়ার ভয়ে তিনি চাকুরী ছেড়ে মুদির দোকানের ব্যবসা করেন। পরবর্তীতে ২০২১ইং সালে নুরুল ইসলামের মামাতো ভাই এমএফ আহমেদ অলি মেয়র নির্বাচিত হলে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের কোন নির্দেশনা ছাড়াই কার্য সহকারী মোঃ নুরুল ইসলাম পুনরায় অনিয়মের মাধ্যমে চাকুরীতে যোগদান করেন। যাহা পৌরসভা চাকুরী বিধিমালা ১৯৯২ এর পরিপ্রন্থি। তিনি ৫ বছর পর আইন লংঘন করে চাকুরীতে যোগদান করেই ক্ষান্থ হননি বরং পরবর্তীতে বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুবিধা উত্তোলন করে যাহা বিধি বহির্ভূত ও সরকারী অর্থ আত্বসাতের শামিল। ফলশ্রুতিতে পৌর নাগরিকদের মধ্যে নুরুল ইসলামে বিরুদ্ধে জনরোষ তৈরী হলেও তার হাত অনেক লম্বা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ তোলার সাহস পান না। এমনকি ইতোপূর্বে দায়িত্ব পালনকারী প্রকৌশলী, পৌর নির্বাহি এমন কি বর্তমান কর্মরত প্রকৌশলী, পৌর নির্বাহীদের সাথে অসৌজন্যমুলক আচরন করা নিত্য নৈমত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। বর্তমান পৌর প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টায় সকল অনিয়ম বন্ধ হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং চরিত্র হননের মতো হীন কার্যে লিপ্ত রয়েছেন। নুরুল ইসলাম সিন্ডিকেটে অতিষ্ট হয়ে সাধারণ পৌরবাসীর পক্ষে গত ২/৬/২৫ইং তারিখে পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ বড়চরের জনাব মাওলানা জুবায়ের আল হাসান বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে ১ম লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১নং ওয়াডের্র পশ্চিম বড়চরের জনাব নজরুল ইসলাম ১৬/৭/২৫ইং তারিখে নুরুল ইসলাম সিন্ডিকেটের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে ২য় অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে ১২/৮/২৫ইং তারিখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়া হয়নি। পরবর্তীতে ৭ নং ওয়ার্ডের কুটিরগাও এর নার্গিছ আক্তার সিমরান নামক একজন মহিলাও নুরুল ইসলাম, গংদের বিরুদ্ধে ৩য় অভিযোগ দিলে ৮/৯/২৫ইং তারিখে জেলা প্রশাসক, হবিগঞ্জ কার্যালয়ে ৩য় অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে স্থানীয় সরকার, হবিগঞ্জ কার্যালয় থেকে ২৫/১১/২৫ইং তারিখে পৌর প্রশাসককে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে ৬নং ওয়ার্ডের শামীম আহমেদ নুরুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে বিভাগীয কমিশনারের কার্যালয়ে ৪র্থ অভিযোগ দায়ের করেন। ফলশ্রুতিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নুরুল ইসলামের বিরুদ্ধে ৯/১২/২৫ইং তারিখে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এ ব্যাপের শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ হোসেন বিধি মোতাবেক ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দ্রুত তদন্ত করার কথা বললেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয় নাই বলে জানা যায়। এ বিষয়ে দেশের জাতীয় দৈনিক পত্রিকা মানবজমিন, শীর্ষ নিউজ, বিপিএন, মিরর সহ স্থানীয় খোয়াই, প্রভাকর, বিজয়ের প্রতিধ্বনি, হবিগঞ্জের মুখ সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সিন্ডিকেট নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে চাকুরীচ্যুতি দুরে থাক নিয়মিত বদলীর মতো ব্যবস্তাও গ্রহন করা হয়নি। যদিও জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালকের নির্দেশে কর্মচারী জহিরুল ইসলামকে মাধবপুর পৌরসভায় বদলী করা হয়েছে। কিন্ত সিন্ডিকেট প্রধান নুরুল ইসলাম বহাল তবিয়তে আছেন। অভিযোগকারী শামীম আহমেদ জানান ওয়ারিশান সনদের জন্য নুরুল ইসলামের গ্রীন সিগনাল না থাকায় পৌরসভায় ওয়ারিশানের আবেদনই জমা দিতে পারেন নাই। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রনালয়েন সচিবের কার্যালয় থেকে নির্দেশ ক্রমে পত্র প্রেরণ করার পরও তাকে ওয়ারিশান সনদ প্রদান করা হয় নাই। যদিও নুরুল ইসলামের মামাতো ভাই মেয়র বরখাস্থ হওয়ার পর ২০২৫ইং সনে প্রশাসক তাকে ওয়ারিশান সনদ দিয়েছেন। এছাড়া নুরুল ইসলাম সিন্ডিকেটের একজনের আতœীয় পৌরসভা আইন ২য় তফসিলের ৩৫ ধারা ও বিল্ডিং কোড লংঘন করলেও নুরুল ইসলামের গ্রীন সিগনাল থাকায় সহকারী প্রকোৗশলী রফিকুল ইসলাম স্বাক্ষরিত ২টি নোটিশ এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট থেকে পৌরসভা আইন ও বিল্ডিং কোড অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশে পৌর প্রশাসক/ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস স্বাক্ষরিত ২টি সহ মোট ৪টি নোটিশে অবৈধ বিল্ডিংয়ের নকশার অনুমোদন বাতিল করার পরও কার্য সহকারী নুরুল ইসলামের গ্রীন সিগনালে অবৈধ বিল্ডিংয়ের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। বিগত ২৪/১১/২৫ইং তারিখে দুর্নিতী দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতে হবিগঞ্জ জেলায় গণ শুনানীতে নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলেও হবিগঞ্জ দুর্নীতি দমন আঞ্চলিক অফিসের ৩য় শ্রেণির কর্মচারীদের সাথে নুরুল ইসলামের যোগসাজস থাকায় উক্ত অভিযোগটি গণ শুনানীতে উপস্থাপিত হয় নাই। শায়েস্তাগঞ্জ পৌরসভায় তথ্য ফরমে নুরুল ইসলামের ২০১৬ ইং থেকে ২০২০ইং পর্যন্ত সালের নিয়মিত বেতন উত্তোলনের বিবরণী চেয়ে আবেদন করিলেও নুরুল ইসলামের প্রভাবের কারণে তথ্য অধিবকার আইনেও নুরুল ইসলামের বেতন ভাতাদীর তথ্য দেয়া হয় নাই। এ বিষয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনেক গুলি সংবাদ প্রকাশিত হলেও নুরুল ইসলামকে শাস্তি দেয়া দুরে থাক ২০বছরের কর্মস্থল থেকে নুন্যতম বদলী করা হয় নাই। এবার দেথা যাক বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ হোসেন ৩ (তিন) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার মাধ্যমে নুরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত শাস্তিমুলক ব্যবস্তা গ্রহন করা হয় কি না। ভোক্ত ভোগী এলাকবাসী আশা প্রকাশ করছেন অন্তবর্তীকালীন সরকারের শেষ সময়ে হলেও কার্যকর ব্যবস্তা নেয়া হবে। অন্যতায় রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে নুরুল ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না বলে আশংকা প্রকাশ করেছেন ভোক্তভোগী এলাকাবাসী।
You may like
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
সিলেটবাসীর এক দাবি: ড. এনামুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করার আহ্বান
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
দুঃসময়ের সাহসী কণ্ঠ: শাম্মী আক্তারের নেতৃত্বে অনুপ্রাণিত তৃণমূল
পেশায় সিকিউরিটি গার্ড, বন কর্মকর্তা পরিচয়ে করেন ‘চাঁদাবাজি’
কখনো র্যাব কর্মকর্তা, কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার, আবার কখনো বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে...
শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তার নির্দেশে লাখাইয়ের করাতকলে বন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলায় অবৈধ করাতকলে মোবাইল কোর্ট ও মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। তারা নিজেদের...
সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ,জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নার্সের পরিবর্তে আয়া দিয়ে ইনজেকশন পুশ করানোর অভিযোগে জন্ম নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ফুটফুটে এক নবজাতক পুত্রসন্তানের মৃত্যু হয়েছে...
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির...
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি
হবিগঞ্জ জেলার বাহুবল–নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে বদলি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাঁকে...
সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড়
৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে...
জকিগঞ্জে সরকারি সড়কের ইট লুট, যুব জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৬
সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার ইট রাতের আঁধারে তুলে লুট-পাট করে নেয়া হয়েছে। এ ঘটনায় সাথে জড়িত...
সিলেটে কিশোর গ্যাং ‘বুলেট মামুন গ্রুপের’ তিন সদস্য আটক
সিলেটে অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে শাহপরান...
মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ...
দুর্নীতিমুক্ত সেবার আহ্বান, হবিগঞ্জে, এম,পি জি কে গউছ।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন।...
জামালগঞ্জ ডিগ্রি কলেজ: ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম, হল সুপারসহ দু’জনকে অব্যাহতি
ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কবে
প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগে ২ তরুণী গ্রেপ্তার
হবিগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড (বি আরডিবি) র,উদ্যেগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
নবীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত ম’রদেহ উদ্ধার
