আন্তর্জাতিক
শিশু যৌন নিপীড়ন: মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই
Published
5 months agoon
By
Desk
মালয়শিয়ায় আটকের পর এক বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন ফেডারেল ব্যুরু অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জোবাইদুল আমিন (২৮) নামের ওই বাংলাদেশির বিরুদ্ধে আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।
মালয়শিয়ান সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস (এনএসটি) জোবাইদুলের আইনজীবী হারভিন্দর সিং বরাতে জানিয়েছে, জোবাইদুল তিন বছর ধরে মালয়েশিয়ায় জামিনে ছিলেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন। বুধবার (৪ মার্চ) তাকে কোন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে, তা তারা জানেন না। তিনি এই হস্তান্তরকে ‘বেআইনি’ বলেছেন এবং মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
গ্রেপ্তার বিষয়ে শুক্রবার সামাজিক এক্সে এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানে জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
পোস্টে আরও জানানো হয়, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফবিআই।
এই অভিযানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন এফবিআইয়ের পরিচালক।
এনএসটির প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, জোবাইদুল ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত শিশুকে লক্ষ্যবস্তু করেছিলেন। যাদের অনেকের বয়স মাত্র ১১ বছর। তিনি শিশুদের ভয় দেখিয়ে এবং লজ্জা দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করতেন। পরে সেই ছবি তাদের পরিবার ও বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও ভিডিও হাতিয়ে নিতেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার আদালতে তার বিরুদ্ধে ১২টি পর্নোগ্রাফি-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল। ২০২৪ সালে আরও তথ্য পাওয়ার পর চার্জশিটে ৯২৭টি আপত্তিকর ছবি ও ভিডিওর উল্লেখ করে মোট ১৩টি অভিযোগ গঠন করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের তদন্ত চলাকালীন সময়ে জোবাইদুল মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়ছিলেন। এফবিআইর তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার নেগরি সেম্বিলান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরির অভিযোগে মামলা করে।
জোবাইদুলের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের বিষয়ে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। সর্বশেষ ৪ মার্চ তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
You may like
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...
নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান
সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...
শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান
শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...
ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল
সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...
পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি
হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
| হবিগঞ্জে হামলার ঘটনায়
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা
মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...
খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...
