Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে নাশকতার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

Published

on

হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে মীরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানান, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, মিজানুর রহমান স্থানীয় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এ ছাড়া মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্র-আন্দোলনে নাশকতার মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়5 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়5 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ7 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত1 week ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি1 week ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়4 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet