Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে বহিষ্কৃত সমন্বয়ক সাকিব গ্রেফতার

Published

on

ছবি | সেনাবাহিনীর হাতে আটক সমন্বয়ক সাকিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত কেন্দ্রীয় সমন্বয়ক এনামুল হক সাকিবকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার কিবরিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী ও তার তিন সহযোদ্ধার ওপর হামলা চালানোর অভিযোগ উঠে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় ১০ মে একটি সাকিবকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই সাকিব পলাতক ছিলেন।

পরবর্তী সমন্বয়কদের মামলার ভিত্তিতে ১০ সে সাকিবের অন্যতম দুই সহযোগী এবং একই মামলার আসামী নুর আলম চৌধুরী এবং রেজাউল হাসান রাজু নামে দু’জনকে আটক করে সদর থানা পুলিশ।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সাকিবকে আটক করে। গ্রেফতারের পর তাকে প্রাথমিকভাবে সেনা হেফাজতে রাখা হয় এবং পরে হবিগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহীন বলেন, “গ্রেফতারকৃত এনামুল হক সাকিব বর্তমানে থানায় রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

মিরর বিশেষ9 hours ago

মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা

মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শায়েস্তাগঞ্জের পাঁচগ্রামে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সভায় অপরাধ দমনে...

দূর্নীতি19 hours ago

খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত প্রায় ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

। বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 days ago

জিএলডিপির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ

হবিগঞ্জের গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (জিএলডিপি)-এর বিরুদ্ধে ঋণ বিতরণে অনিয়ম, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, কর্মীদের জামানতের অর্থ আত্মসাৎ...

মিরর বিশেষ4 days ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়4 days ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ6 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়1 week ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়1 week ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়1 week ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি2 weeks ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির