দূর্নীতি
হবিগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়ে চরম গড়মিল
Published
12 months agoon
By
Desk
হবিগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয়ে চরম গড়মিলের অভিযোগ উঠেছে শায়েস্তানগরে অবস্থিত সূর্য্যমুখী জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। একই রোগীর রক্তের গ্রুপ দুইবার ভিন্ন দেখানোয় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।
সোমবার নবীগঞ্জ উপজেলার নাজমিন নামে এক নারী রক্তশূন্যতা নিয়ে হবিগঞ্জ শহরের সূর্য্যমুখী জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার রক্তের গ্রুপ দেখানো হয় বি+ (পজেটিভ)। এই রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রক্তদাতা পর্যন্ত আনা হয়।
কিন্তু রক্ত গ্রহণের আগে স্বজনরা সতর্কতার জন্য জেলা সদর হাসপাতালে রোগীর রক্তের গ্রুপ পুনরায় পরীক্ষা করান। সেখানে ফল আসে এ+ (পজেটিভ)—যা আগের রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।
এই দুই পরীক্ষার ফলাফলে বিরাট অমিল দেখে আরও নিশ্চিত হওয়ার জন্য আবার সূর্য্যমুখী হাসপাতালে রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়। তৃতীয়বারের পরীক্ষায়ও আসে এ+ (পজেটিভ)।
একই হাসপাতালে দুই ভিন্ন রিপোর্ট—এতে আতঙ্কে পড়ে যান রোগীর পরিবার। তারা জানান, রক্তের গ্রুপ ভুল নির্ণয় গুরুতর ঝুঁকির কারণ হতে পারত। সামান্য ভুল হলেও এমন ঘটনার পর ভবিষ্যতে হাসপাতালের প্রতি আস্থা রাখা কঠিন।
এ বিষয়ে জানতে চাইলে সূর্য্যমূখি হাসপাতালের ম্যানেজার জাহাঙ্গীর রিয়াদ বলেন, ‘ভুলবশত এমনটা হয়েছে।’
সূত্র | দিনরাত
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
