Connect with us

মিরর বিশেষ

একদিনের সুইডেন রাষ্ট্রদূত হবিগঞ্জের জয়িতা

Published

on

হবিগঞ্জের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জয়িতা এক দিনের জন্য বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন। গত শুক্রবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেক ওভার’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে জয়িতা এ দায়িত্ব পান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক এ কর্মসূচির অংশ হিসেবে কিশোরীরা প্রতীকীভাবে বিভিন্ন দূতাবাস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার নেতৃত্বে আসছে।

কন্যাশিশুরা বাল্যবিয়ের বিরুদ্ধে লড়ছে, সহিংসতা থেকে সুরক্ষার দাবি তুলছে এবং সমতার পক্ষে আওয়াজ তুলছে। এ বছর দিবসটির  প্রতিপাদ্য ‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
প্রতীকী দায়িত্ব গ্রহণ করে জয়িতা দূতাবাসে বিভিন্ন বৈঠকে অংশ নেয় এবং শিশু অধিকার লঙ্ঘন ও বাল্যবিবাহের ভয়াবহ প্রভাব তুলে ধরেন। তিনি সমাজে নারীর নেতৃত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মেয়েদের জন্য একটি স্বাধীন, সমতাপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান।

সুইডেনের রাষ্ট্রদূতের প্রতীকী দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত জয়িতা বলেন, আমি বিশ্বাস করি, সঠিক দিকনির্দেশনা, সহায়তা ও সুযোগ পেলে আমরা আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারি। তরুণদের বিশেষ করে মেয়েদের আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে পারি।

১৪ বছর বয়স থেকেই জয়িতা যৌন সহিংসতা, মাসিক স্বাস্থ্য, এইচআইভি/এইডসসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা গড়ে তুলেছেন। তিনি ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের প্রথম নারী কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশু অধিকার নিয়ে কাজ করেছেন। 

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে আমরা বাংলাদেশের এবং বিশ্বের প্রতিটি কন্যার প্রতি সংহতি জানাই। প্রতিটি মেয়েরই নিজের মত প্রকাশের অধিকার রয়েছে এবং তার জীবন গঠনের প্রতিটি সিদ্ধান্তে সেই মতামতের মূল্য থাকা উচিত। সত্যিকারের গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন নারী ও কন্যারা সমানভাবে নেতৃত্বে ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়।

জাতীয়17 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়17 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

Exit mobile version