দূর্নীতি
কর্মচারী সিন্ডিকেটে জিম্মি নাগরিক সেবা
Published
11 months agoon
By
admin
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় বছরের পর বছর একই কর্মস্থলে চাকরি করার সুবাদে গড়ে উঠেছে এক বেপরোয়া কর্মচারী সিন্ডিকেট।
নাগরিক সেবা দেয়ার বদলে তারা নাগরিক হয়রানি, খেয়ালখুশি মতো অফিস করা, দায়িত্বে অবহেলা, ঘুস বাণিজ্যসহ নানান অনিয়মে ব্যস্ত। এসব কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। ফলে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।
জানা যায়, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত শায়েস্তাগঞ্জ পৌরসভা ২০১৩ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে এখানে ১৫ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী ইঞ্জিনিয়ার ছাড়া বাকিরা সবাই বছরের পর বছর ধরে একটানা চাকরি করছেন একই কর্মস্থলে। এর মাঝে কেউ কেউ পৌরসভা গঠনের শুরু থেকেই কর্মরত রয়েছেন। বাকিরা যোগদানের পর থেকেই রয়েছেন এখানে। অথচ সরকারি বিধি অনুযায়ী, ৩ বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকার সুযোগ নেই কোনো কর্মচারীর।
স্থানীয়দের অভিযোগ, বিগত সময়ে নির্বাচিত মেয়রদেরকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে রয়ে গেছেন তারা। পৌরসভার প্রধান সহকারী আতাউর রহমান, কার্য সহকারী নুরুল ইসলাম, টিকাদান সহকারী কামাল উদ্দিন ও জিয়া উদ্দিনের মাধ্যমে পরিচালিত সিন্ডিকেটের বাহিরে কোন কর্মচারী অবস্থান নিলে তাকে নানাভাবে হেনস্থা করা হয়। তাদের চাহিদা মত সুবিধা না দিলে ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহিতাদের। এমনকি বাহির থেকে আসা কর্মকর্তাদেরকে জিম্মি করে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে চক্রটি। কোন কর্মকর্তা তাদের অনৈতিক প্রস্তাবে অনীহা প্রকাশ করলে তাকে হেনস্তা সহ মারধরের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, প্রধান সহকারী আতাউর রহমান যোগদানের পর থেকেই আছেন এখানে। শায়েস্তাগঞ্জ এলাকায় তার শ্বশুরবাড়ি হলেও পৌরসভার অর্থ নয়-ছয় করে তৈরি করেছেন বিলাসবহুল বাড়ি। কার্য-সহকারী নুরুল ইসলাম আরও এক ধাপ এগিয়ে, তিনি একাধারে পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও উত্তোলন করেছেন বেতন-ভাতা। সাবেক মেয়রের আত্মীয় হওয়ার সুবাদে নিয়ন্ত্রণ করছেন পুরো সিন্ডিকেট। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। টিকাদান সুপারভাইজার কামাল উদ্দিন এর বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ, জন্মনিবন্ধন ইস্যু ও সংশোধনের ক্ষেত্রে ঘুষ বাণিজ্য, নাগরিক হয়রানি তার নিত্য নৈমিত্তিক কাজ। তার বিরুদ্ধে একাধিক বার লিখিত অভিযোগ দেওয়া হলেও অজ্ঞাত কারণে এখনো রয়ে গেছেন বহাল তবিয়তে। অনিয়ম করে করেছেন বিশাল সম্পত্তি, কিনেছেন ২টি সিএনজিও। এছাড়াও যুবলীগ নেতা জিয়া উদ্দিন মাস্টার রোলে চাকরি করলেও সচিবের আস্থাভাজন হওয়ায় ভোগ করছেন বিভিন্ন অনৈতিক সুবিধা।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বড় আকারের বদলি কার্যক্রম চললেও পৌরসভাগুলো সেই প্রক্রিয়ার বাইরে থেকে গেছে। এর ফলে সেবাপ্রার্থীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একাধিক কর্মচারী জানান, কার্যসহকারী নুরুল ইসলামের নেতৃত্বে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। প্রশাসক এবং সচিব তাদের কাছে অসহায়।
অন্য আরেকজন বলেন, “এখানে দীর্ঘদিন ধরে যারা কর্মরত, তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করেছেন। তারা নিজেদের খেয়ালখুশি মতো অফিস করেন। মানুষকে সেবা দেওয়ার কোন মানসিকতাই তাদের মধ্যে নেই।”
শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমীন বাংলা মিররকে বলেন, এই পৌরসভার ২৮ বছরের অনিয়ম বন্ধ হয়ে যাওয়ায় কতিপয় কর্মচারীগনের জন্য বর্তমান পৌরপরিষদ ও আমি চক্ষুশুল হয়ে উঠেছি। সর্বোপরি তাদের অনিয়মের জন্য বদলী হওয়ার আবেদন করে চেষ্টা করে যাচ্ছি। পৌরসভার উন্নয়নের স্বার্থে ৫/৬জন কর্মচারীকে দ্রুত বদলীর উদ্যোগ নেওয়া দরকার।
পৌরসভার নাগরিক সেবায় স্বচ্ছতা আনতে এবং জনভোগান্তি কমাতে কর্মচারীদের নিয়মিত বদলি ও জবাবদিহিতার আওতায় আনার দাবী জানিয়েছেন শায়েস্তাগঞ্জের সচেতন নাগরিক সমাজ।
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
