Connect with us

বিনোদন

বদলে গেছেন পিয়া বিপাশা!

Published

on

২০১২ সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার অভিষেক নাটক।

বড় বড় প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন পিয়া বিপাশা। নাটকে নাম লেখানোর প্রথম সারির সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট পর্দায়। এ তালিকায় রয়েছেন— আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, রিয়াজ, আহমেদ রুবেল, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতারা।

২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশার। এতে তার বিপরীতে অভিনয় করেন এবিএম সুমন। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজনখানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া। কিন্তু অজানা কারণে কোনো কোনো সিনেমা থেকে বাদ পড়েন; আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী।

এরই মাঝে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া বিপাশা। এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে। ভেঙে যায় পিয়ার প্রথম বিয়ে। তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি। যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি। কয়েক বছর পর এ সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী।

ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিপাশা। বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এ বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন— ‘হ্যাঁ একজনের সঙ্গে প্রেম ছিল। কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি, তাই প্রেম টেকেনি। তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছি।’

এ সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজবেইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া। চার মাসের জানাশোনার পর ২০১৯ সালের ২১ জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া। কীভাবে পরিচয় হলো ছেলের সঙ্গে? এ বিষয়ে পিয়া বিপাশা বলেছিলেন, ‘আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয়। পরিচয়ের পর থেকেই দুজনের দুজনকে পছন্দ হয়।’

এরপর প্রেমিককে বিয়ে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন পিয়া বিপাশা। এরপর মিসেস ওয়ার্ল্ডে অংশ নেন তিনি। পিয়া দ্বিতীয় বাঙালি নারী যে এ প্রতিযোগিতায় অংশ নেন। পিয়া জানান, নিউ ইয়র্কে অবস্থিত তার স্বামী, শ্বশুর-শাশুড়ি—সবাই অনুষ্ঠানটিতে লড়ার জন্য সহযোগিতা করেছেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে নিজেকে বদলে ফেলার মিশনে নামেন পিয়া বিপাশা; কমিয়ে ফেলেন ওজন।

সামাজিক মাধ্যমে দারুণ সক্রিয় পিয়া বিপাশা। ইনস্টাগ্রামে একের পর ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে থাকছেন আলোচিত এই মডেল। 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়8 hours ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 day ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি5 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির