আইন - আদালত
বানিয়াচংয়ে শিশুকে ধর্ষণ : খবর শুনে বাবার মৃত্যু
Published
1 year agoon

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে।
এর আগে এই ঘটনায় ভিকটিমের নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আটককৃতরা হল- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।
পুলিশ জানায়- গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাড়াষি অভিযান চালিয়ে নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন- শিশুকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ভিকটিমের মামা মুমিন মিয়া জানান- ধর্ষণে শিকার শিশুটির পিতা দুলাল মিয়া (৫০) বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শুনার পর থেকে সে আরো অসুস্থবোধ করতে থাকে। এক পর্যায়ে সোমবার সকাল ১১টায় সে মারা যান
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলাম বদলি
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...