Connect with us

আইন - আদালত

বাহুবলে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার

Published

on


হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে সকালে পিবিআই’র এস আই রাজিব কুমার দাস তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেন।
সে একই গ্রামের কন্ঠই মিয়ার ছেলে।

এদিকে, আব্দুল গনিকে গ্রেফতারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

স্থানীয় ও মামলা সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে কাজীহাটা গ্রামের মালদ্বীপ প্রবাসী জসিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার ঘর থেকে বের হন। পরে তিনি আর ঘরে ফিরেননি। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নাজমা আক্তারের মেয়ে মোছাঃ নার্গিস আক্তার বাদি হয়ে বাহুবল থানায় মামলা করেন। মামলায় আসামীদের সাথে তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পিবিআই’র এস আই রাজীব কুমার দাস জানান। নাজমা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আব্দুন নুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে আব্দুন নুর জানায়, নাজমা হত্যা মামলায় আব্দুল গনি জড়িত রয়েছে ।

জাতীয়6 hours ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়3 days ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

জাতীয়3 days ago

চাঁদাবাজির মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হবিগঞ্জের নবীগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আউশকান্দি ইউনিয়ন বিএনপির...

জাতীয়6 days ago

মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে

তরুণ বাউলশিল্পী পেহেলি ভৈরবী। মাজারে-মাজারে ওরসে গান গাইতেন তিনি। জীবনের শেষ গানও তিনি গেয়েছেন কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে। পরে বাড়ি...

জাতীয়6 days ago

নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব আল হাসান

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ-দলীয়...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে দাউদনগর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান

শায়েস্তাগঞ্জ শহরের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আবারও কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল...

জাতীয়1 week ago

ব্যারিস্টার সুমনের এক মামলায় জামিন স্থগিত, আরেকটিতে বহাল

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া এক মামলায় জামিন স্থগিত করেছেন আপিল...

জাতীয়2 weeks ago

পরিবেশ দূষণের অভিযোগের জেরে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাঙচুর, ১০ লাখ টাকা লুটের অভিযোগ; হত্যার হুমকি

হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ ১০...

আইন - আদালত2 weeks ago

১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

| হবিগঞ্জে হামলার ঘটনায়

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির