Connect with us

জাতীয়

লাখাইয়ে জরাজীর্ণ ঘরে রাশিদার মানবেতর জীবনযাপন

Published

on

১৪ বছর আগে স্বামীকে হারিয়েছেন মোছাঃ রাশিদা বেগম (৪৩), পরে শুরু হয় তার দুঃখের গল্প। গেল কয়েক বছর পূর্বে জরাজীর্ণ ঘরটিতে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে ঘরটির বিভিন্ন অংশের টিন ভেঙে যায়। এতে ঘরটির ব্যাপক ক্ষতি সাধিত হলেও হতদরিদ্র পরিবারটি পুনরায় ঘরটি আর মেরামত করতে পারেনি। কখনো পলিথিন কিংবা প্লাস্টিকের বস্তা মুড়িয়ে জোড়াতালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ঘরটিতেই অসহায় পরিবারটি মানবেতর দিনযাপন করছে। এক ছেলে ও এক ময়ে সন্তানকে নিয়ে রয়েছে রাশিদার ৩ সদস্যের সংসার। বৃষ্টি-বাতাসের আতঙ্কে ভাঙা ঘরে নির্ঘুম রাত কাটে তাদর, এই রাশিদা বেগম লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের মৃত মো.শাহিন মিয়ার স্ত্রী। ভোক্তভোগী রাশিদা বেগম জানান, এই ভিটাব্যাতিত আমার কোনো জায়গায় জমি নেই, সরকার মানুষদের ঘর দিল, জায়গা দিল আমাগো কিছু দেই নি, পাইনি কোনো সরকারি সহায়তা, আমি দর্জির কাজ করে আমার ৩সদস্যের সংসার চালাই কোনো রকম, দীর্ঘদিন যাবত এই জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছি, বৃষ্টি হলে ঘরে পানি প্রবেশ করে, এতে অনেক কষ্ট হয়। আমি এই ঘরটি পূনরায় সংস্কার করতে চাই, আমি সরকারের কাছে আর্থিক সহায়তা চাই। জানাযায়, এই অসহায় নারীর একটি মেয়ে সন্তান স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়াশোনা করছেন, আর ছেলে সন্তান জীবিকা নির্বাহের তাগিদে পড়াশুনা বাদ দিয়ে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার ব্যাবাহৃত মুঠোফোনে কল দিলে রিসিভ না করাই বক্তব্য নেওয়া যায় নি।পরে লাখাই উপজেলা সমাজ সেবা অফিসার মোহাদ্দেস এর সাথে কথা হলে তিনি বলেন, ভোক্তভোগী নারীকে বলেন আর্থিক সরকারি সহায়তা চেয়ে ইউএনও বরাবর আবেদন লিখে স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে। পরে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি38 minutes ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়16 hours ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ2 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি5 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির