Connect with us

দূর্নীতি

লাখাইয়ে ৩০ বস্তা সরকারি চাল মজুদ রাখার অভিযোগ

Published

on

লাখাই বাজারের একটি সারের গুদামে ত্রিশকেজিপ্রতিবস্তা, ৩০বস্তা (ভিডাব্লিউবি) সরকারি চাল মজুদ করে রেখেছে সোলেমান, অভি, খসরু নামে ৩ব্যক্তির নেতৃত্বাদীন একটি কালোবাজারী চক্র। তারা ঐ এলাকার স্থানীয় বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ চাল মজুদ করে রাখেন তারা। চাল মজুদকালের ১৫ সেকেন্ডের ভিডিও রেকর্ড রয়েছে এ প্রতিবেদকের কাছে, ভিডিওতে কালোবাজারী চক্রের সদস্য সোলেমানকে দেখা গেছে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার লাখাই ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) এর চাল বিতরণ করা হয়। এই চাল বিতরণ করার পর পর কি বা কিকরে ইজিবাইক(টমটম)যোগে ৩০বস্তা এ চাল বাজারের একটি সারের গুদামে এনে মজুদ করে তারা। আরও জানাযায়, রাতেই চালের বস্তাগুলি অন্যত্রে সরিয়ে ফেলা হবে। 

নাম প্রকাশ না করার শর্তে 

ইজিবাইক(টমটম) চালক বলেন, ১শ টাকার ভাড়া দেড়শ পাচ্ছি চাল কই গেল না গেল আমার দেখার বিষয় না, চাল গুলো এলাকার বড় ভাইদের বলে মন্তব্য করেন তিনি।

দেখাহলে অভিযুক্ত সোলেমানার সাথে কথা হলে তিনি বলেন, চাল ক্রয় করে এনেছি, চোরি করে নয়, চাল কি করব না করব আপনাকে বলতে হবে কেন। অপর অভিযুক্ত অভি,খসরুর সাথে সাথে যোগাযোগ করলে যোগাযোগ করা সম্ভব হয় নি।

চাল বিতরণের বিষয়ে জানতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের সাথে কথা হলে তিনি বলেন, অক্টোবর মাসের (ভিডাব্লিউবি) প্রকল্পের চাল বিতরণ করা হয়েছে, চাল কালো বাজারে যাচ্ছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, তা জানিনা।

 এব্যাপারে কথা হলে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, বৃহস্পতিবার হওয়ায় জনবল সংকট, তাৎক্ষণিক অভিযান দেয়া যাচ্ছে না। পরে কথা হলে লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, এটি ইউএনও সাহেবর কাজ, ওনার সাথে যোগাযোগ করেন।

একপর্যায়ে হবিগঞ্জ জেলা ভোক্তাঅধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার সাথে কথা হলে তিনি বলেন, আপনি ইউএনও এসিল্যান্ড স্যারের সাথে কথা বলেন, এগুলো আমার অধিদপ্তরের কাজ নয়।

উল্লেখ, কিছুদিন পূর্বে খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজার বিক্রির ঘটনার টাকা বন্টন নিয়ে ফুলবাড়িয়া গ্রামের ডিলার খোকন সঙ্গীয় লোকজন বামৈ গ্রামের ডিলার আলামিনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন, বিষয়টি নিশ্চিত করেছন জনৈক জনপ্রতিনিধি।

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়1 week ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়1 week ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ2 weeks ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 weeks ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 weeks ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি2 weeks ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়3 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি3 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়4 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়1 month ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির

mls jersey shop, college-basketball-shop, mls jersey, coach outlet