Connect with us

সারাদেশ

লখাইয়ে মাছ কেনা নিয়ে সংঘর্ষ

Published

on

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাছ ক্রয় নিয়ে দুই আড়ৎদার লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ২০ জন লোক আহত হয়েছে বলে জানাগেছে।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) সকালে বুল্লাবাজার ও সিংহগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা দেয়া হয়ে, গুরুতর আহত আলী হোসেন (৪০)কে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর নামক গ্রামে থেকে মাছ নিয়ে হুমায়ূন নামে এক মাছ বিক্রেতা বুল্লা বাজারে আসে মাছ বিক্রির জন্য।

পরে বাদশা ও মিয়া হোসেন নামে দুই আড়ৎদার দামদর শুরু করেন, একপর্যায়ে ‘আড়তদার মিয়া হোসেনের কাছে মাছ বিক্রি করতে সম্মতি হয় মাছ বিক্রেতা হুমায়ুনের বাবা, পরে আড়ৎদার বাদশা মিয়া জোরপূর্বক ঐ মাছ বিক্রেতার ছেলে হুমায়ুনের কাছ থেকে মাছ ক্রয় করে রেখে দেন। পরে এ নিয়ে দুই আড়ৎদারের মধ্যে বাকবিতণ্ডার পরবর্তী হাতাহাতির ঘটনাঘটে, পরে খবর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে
প্রথমে বুলাবাজার , তারপর সিংহগ্রাম নামক এলায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর মুঠোফোন কল দিলে রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

পরে উপ পরিদর্শক (এসআই) মোঃ জালাল আহমেদ এর সাথে কথা হলে তিনি জানান, মাছ ক্রয় বিক্রয় নিয়ে সংঘর্ষের সুত্রপাত, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিরর বিশেষ1 day ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত2 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি2 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি4 days ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি2 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়2 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

জাতীয়3 weeks ago

বিশ্ব মা দিবস আজ

‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ।  পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি।  সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...

জাতীয়4 weeks ago

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে

দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির