আইন - আদালত
হবিগঞ্জে তেল নিয়ে তেলেসমাতি : আটক ২
Published
1 year agoon

পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলার বাজার গুলোতে তেল নিয়ে তেলেসমাতি শুরু করেছে অসাধু ব্যবসায়ীরা। অধিক লাভের আশায় সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে ।
এতে প্রায় বাজারশূন্য হয়ে পড়ছে সয়াবিন তেলসহ অনন্য জিনিস পত্র। ফলে আসন্ন রমজানে সয়াবিন তেলের বড় সংকট হতে পারে-এমন শঙ্কা প্রকাশ করছেন ক্রেতারা। তাদের মতে, সরকারিভাবে দাম বাড়াতেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের জিম্মি করছে।
এদিকে, চৌধুরী বাজারে সয়াবিন তেল মজুদ রেখে সংকট সৃষ্টির অভিযোগে মেসার্স রাধাবিনোদ ট্রেডার্স সীলগালা করেছে প্রশাসন।
গত মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সীলগালা করেন। এ ঘটনায় জড়িত প্রতিষ্ঠানের মালিক রনজিৎ মোদক ও ম্যানেজার অসিম রায়কে আটক করা হয়েছে।
শহরের চৌধুরী বাজার ঘুরে দেখা যায়, ক্রেতারা দোকান ঘুরে ঘুরে বোতলজাত তেল সংগ্রহ করতে পারলেও তা ১৯০-১৯৫ টাকায় কিনছেন।
অথচ সরকার নির্ধারিত মূল্য ১৭৫ টাকা। এ পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে অসাধু খুচরা বিক্রেতারা। তারা লিটারে ২৫ টাকা বাড়তি লাভের আশায় বোতল খুলে ড্রামে ঢেলে খুচরা বিক্রি করছেন।
দাম রাখছেন ২০০-২১০ টাকা লিটারে। তবে খোলা সয়াবিন তেলের সরকার নির্ধারিত মূল্য ১৫৭ টাকা। কয়েকদিন ধরে বাজারের অসাধু ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রি না করে সংকট সৃষ্টি করে আসছিল।
বিষয়টি জানতে পেরে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান চৌধুরী বাজারে কয়েকটি দোকানে অভিযান চালান। এ সময় রাধাবিনোদ ট্রেডার্সে সোয়াবিন তেলের তীব্র সংকট দেখান প্রতিষ্ঠানের পরিচালকরা।
গুদামে তেল না থাকার কথা জানালেও অভিযানে ৪ হাজার ৫ শত ২৮ লিটার তেল মজুদ পাওয়া যায় বলে জানান ম্যাজিস্ট্রেট।
রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় ম্যানেজার অসিম রায়কে ছাড়াতে তদবির করতে যান রাধাবিনোদ ট্রেডার্সের মালিক রণজিৎ মোদক। এ সময় সদর থানা পুলিশ তাকে আটক করে।
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...
বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...
শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...
ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...