Connect with us

সারাদেশ

হবিগঞ্জে পুলিশকে হটিয়ে সড়কের দখল

Published

on

আইন শৃঙ্খলারক্ষাকারীবাহিনীর সদস্যদের হটিয়ে দিয়ে হবিগঞ্জের সড়কে অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দিনভর আন্দোলন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তারা জেলা শহরের প্রধান সড়কে কোটা সংস্কারের দাবিতে মিছিল করে।

এর আগে বেলা ১১টা থেকেই ছাত্রছাত্রীরা জেলা সদরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছিল। একই সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সরকার দলীয় কিছু নেতাকর্মীও সড়কে অবস্থান নিতে যায়।

টাউন হল রোডে দুপক্ষ মুখোমুখি হলে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়। কিন্তু শিক্ষার্থীরা পুলিশকে হটিয়ে এগিয়ে যায়।এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আওয়ামী লীগ কর্মীরা শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, দুপুর ১২টার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে জেলা সদরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সংঘর্ষ হয়।পরবর্তীতে দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। কিছু সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও সংঘর্ষের সময় আতঙ্কে তারা শহর ছেড়ে যায়।

পুলিশ দাবি করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারি স্থাপনায় ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকলে আমরা তাদের পাশেই ছিলাম। তারা শান্তিপূর্ণ মিছিল করছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসে থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে এক হাজারের বেশি টিয়ারসেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে বলেও তিনি জানিয়েছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি2 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়17 hours ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ2 days ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি5 days ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ2 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির