জাতীয়
পাসপোর্ট নিয়ে মুন্সীগঞ্জ থেকে পরিবারের সঙ্গে বিড়াল গেল ইতালি
Published
9 months agoon
By
Desk
মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’ অবশেষে পৌঁছেছে ইতালির রাজধানী রোমে। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা এই বিড়ালটিকে সঙ্গে নিতে নানা জটিল প্রক্রিয়া পেরিয়ে প্রায় এক লাখ টাকা ব্যয় করতে হয়েছে পরিবারটির।
গত বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হয় ক্যান্ডি। বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পোষা প্রাণীর পাসপোর্ট, এমনকি ট্রানজিট বিমানবন্দরের ক্লিয়ারেন্স সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই পরিবারের সঙ্গে বিদেশ যাত্রা শুরু করে সে।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ২০২১ সালে ১৫ হাজার টাকায় অনলাইনে কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই ক্যান্ডি হয়ে ওঠে পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। রিক্তার ছেলে স্বপ্নীল হাসান শিথিল বর্তমানে এইচএসসি পাস করেছেন, আর স্বামী আব্দুল হাই কর্মসূত্রে ইতালির রোমে অবস্থান করছেন। পুরো পরিবার সেখানে স্থায়ীভাবে যাওয়ায় প্রিয় ক্যান্ডিকে ফেলে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।
রিক্তা বেগম বলেন,ক্যান্ডি এখন আমাদের পরিবারেরই একজন। বাইরে গেলে ও খাওয়া বন্ধ করে দেয়। তাই ওকে ছাড়া আসা আমাদের পক্ষে অসম্ভব।
ছেলে স্বপ্নীল হাসান শিথিল বলেন, ক্যান্ডি আমাদের আনন্দের উৎস্য। ও ছাড়া ঘরটা ফাঁকা মনে হয়। তাই ওকে সঙ্গেই এনেছি।
স্বামী আব্দুল হাইও পরিবারের আবেগের কথা ভেবে ক্যান্ডিকে সঙ্গে আনার অনুমতি দেন।
বিড়ালটিকে বিমানে বহনের জন্য আন্তর্জাতিক মান অনুযায়ী বিশেষ খাঁচায় প্রস্তুত করা হয়। বিমানের টিকিট বাবদ খরচ হয়েছে ৩৫০ মার্কিন ডলার (প্রায় ৪০ হাজার টাকা)।
পাশাপাশি পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ও ট্রানজিট ক্লিয়ারেন্সসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় এক লাখ টাকা।
সব ঝক্কি-ঝামেলা ও দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে অবশেষে প্রিয় ক্যান্ডিকে নিয়ে ইতালির মাটিতে পা রেখেছে মুন্সীগঞ্জের এই পরিবার।
মানুষ ও প্রাণীর ভালোবাসা যে সীমান্ত মানে না তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে মুন্সীগঞ্জের এই পোষা বিড়াল ‘ক্যান্ডি।
You may like
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
