Connect with us

মিরর বিশেষ

কম্পিউটার ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো

| অনলাইন ক্যাসিনো সম্রাট – ১

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ওসমানী রোড ও আশপাশের বিভিন্ন মার্কেটে কম্পিউটার ব্যবসার আড়ালে অবাধে অনলাইন ক্যাসিনো ব্যবসা চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। অভিযোগ অনুযায়ী, বিকাশ ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রতিনিয়ত অস্বাভাবিক লেনদেন করা হচ্ছে এবং এসব লেনদেনের ওপর ভিত্তি করে কমিশন বণ্টন করা হচ্ছে।


স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের অভিযোগ, নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো ব্যবসার কারণে এলাকার তরুণ সমাজ দিন দিন বিপথগামী হয়ে পড়ছে। সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলমান থাকলেও নবীগঞ্জে কম্পিউটার ব্যবসার আড়ালে এই অবৈধ কার্যক্রম নতুন করে বিস্তার লাভ করেছে, যা জনমনে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।


অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে নবীগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী নয়নমণি সরকারের নাম। তিনি নবীগঞ্জ বাজার এলাকায় কম্পিউটার ও বিকাশ এজেন্ট ব্যবসা পরিচালনা করেন এবং কলেজপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন।


এলাকাবাসীর ভাষ্যমতে, ‘ক্যাসিনো সম্রাট নয়নমণি সরকার’—এই নামটি এখন নবীগঞ্জ শহরের মানুষের মুখে মুখে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুধু কম্পিউটার নয়, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসার আড়ালেও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি সক্রিয় রয়েছে। তারা এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান।


ক্যাসিনোকাণ্ডে বারবার উচ্চারিত হওয়ায় নয়নমণি সরকার এখন এলাকাজুড়ে ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিতি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে—এত অল্প সময়ে তিনি কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন এবং তার আয়ের প্রকৃত উৎস কী।


অভিযোগ রয়েছে, নয়নমণি সরকারের নামে নিবন্ধিত একাধিক সিম নম্বর ব্যবহার করে অনলাইন জুয়ার অবৈধ লেনদেন পরিচালিত হয়েছে। এসব লেনদেনসংক্রান্ত তথ্য ও প্রমাণ এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়েছে।


নয়নমণি সরকারের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, নবীগঞ্জ বাজারের এস এ প্লাজা মার্কেটের ভেতরে ‘নয়নমণি কম্পিউটার অ্যান্ড ট্রাভেলস’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। তিনি বলেন, “যদি তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে এত অল্প সময়ে কীভাবে তিনতলা বাড়ি নির্মাণ সম্ভব হতো?” তার মতে, এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় না আনলে নবীগঞ্জ শহরে আরও অনেক ‘অনলাইন ক্যাসিনো সম্রাট’ তৈরি হবে।


এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে নয়নমণি সরকার বলেন, “আমার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”


এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “অনলাইন জুয়ার এজেন্টদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না হলে এই অবৈধ কর্মকাণ্ড আরও ভয়াবহ রূপ নিতে পারে।

জাতীয়3 hours ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়17 hours ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়17 hours ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়18 hours ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

জাতীয়18 hours ago

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’

ইডেন কলেজের ছাত্রী এবং অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরা সম্প্রতি অভিযোগ করেছেন, জনপ্রিয় গায়ক ও তরুণ ব্যবসায়ী আবু জাহিদ ওরফে জাহিদ...

জাতীয়18 hours ago

শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন

হবিগঞ্জের মাধবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে প্রায় ২০ ঘন্টা বন্ধ ছিলো সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই...

জাতীয়3 days ago

মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা চরম আকার ধারণ করেছে। সামিন বিক্সস...

জাতীয়3 days ago

ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কুতুবউদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মিথ্যা প্রতিবেদন প্রদান, জালিয়াতির মাধ্যমে জমির খারিজের সুপারিশ এবং...

জাতীয়4 days ago

এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী...

জাতীয়5 days ago

নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ভূমধ্যসাগরে যে নৌকায় মারা যানা সুনামগঞ্জের ১২ জনসহ ১৮ বাংলেদেশি সেটি সাগরে পথ হারিয়ে ফেলেছিলো। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির