Connect with us

জাতীয়

চুনারুঘাট পৌরসভায় মরা নদী দখল করে নির্মিত ভবন ও দোকান উচ্ছেদ

Published

on

চুনারুঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাকুড়িয়া এলাকায় মরা খোয়াই নদী দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে উত্তর বাজার সংলগ্ন এলাকায় নদী দখল করে নির্মাণাধীন আরও একটি দোকান ঘর ভেঙে দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পশ্চিম পাকুড়িয়া এলাকায় মরা খোয়াই নদীর জায়গা দখল করে একটি স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। চুনারুঘাট উপজেলা ভূমি অফিস ও চুনারুঘাট পৌরসভার সমন্বিত উদ্যোগে অবৈধ স্থাপনাটি সম্পূর্ণ অপসারণ করা হয়। অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে চুনারুঘাট থানার একটি চৌকস টিম। ​একই সময়ে চুনারুঘাট উত্তর বাজারে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা আরেকটি নির্মাণাধীন দোকান উচ্ছেদ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি সম্পত্তি অপদখল এবং নদী বা জলাশয় ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার জন্য চুনারুঘাটবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যারা এই ধরনের অবৈধ কাজে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


​জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় নদী দখলমুক্ত করার এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জাতীয়6 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত7 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ1 week ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত1 week ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি2 weeks ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির