জাতীয়
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
Published
10 hours agoon
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. সাহাবুউদ্দিন মেস্তরী (৫৫)। তিনি শিবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আন্দবাড়ি বিলের উত্তর পাড় এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের ছেলে এফিন মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এফিন মিয়া (২০) নেশার জন্য তার বাবা সাহাবুউদ্দিন মেস্তরীর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এফিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
গুরুতর আহত অবস্থায় সাহাবুউদ্দিন মেস্তরী উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর দাবি, এফিন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা না পাওয়াকে কেন্দ্র করেই বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ আইনগত প্রক্রিয়া শুরু করে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জানান, খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি, মৃত ব্যক্তির ছেলেকে আমরা পুলিশ হেফাজতে নেই, লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে, তিনি বলেন আমরা জানতে পেরেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন, পরবর্তী আইনি প্রক্রিয়া লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
You may like
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ
| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ
