Connect with us

বিনোদন

এমপি হলেন অভিনেতা দেব

Published

on

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব।

বিজেপি সমর্থিত আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচন করা এই তারকা।

ফলাফলে দেখা গেছে, দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। অর্থাৎ দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।

নির্বাচনে জেতার খবরে নিজের অনুভূতি জানিয়ে এই অভিনেতা বলেছেন, ভালোবাসা দিয়েও জেতা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করে তিনি লিখেছেন ‘আমি বলেছিলাম ভালবাসা দিয়েও জেতা যায়, ধন্যবাদ জানাই ঘাটাল লোকসভার মানুষকে ভালোবাসাকে সমর্থন করার জন্য। আমাদের দলের সব নেতা ও কর্মীদের ধন্যবাদ। এই জয় আপনাদের জয়। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ।’

২০০৯ সালে এই কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। সেবারের লোকসভা ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল কংগ্রেসের দেব। সেবার বিজেপি খুবই কম ভোট পেয়েছিল।

এদিকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। আর এবার সেই দেবের বিপরীতেই এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তার টলিপাড়ার বহুদিনের সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়।

1 Comment

1 Comment

  1. mitolyn

    January 26, 2026 at 2:18 pm

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দূর্নীতি32 minutes ago

উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার

সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির