Connect with us

সারাদেশ

বেপরোয়া গতির মোটরসাইকেল, ট্রাকের চাকায় পিষ্ট যুবক

Published

on

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বেলা ১১টায় ভাঙ্গা উপজেলার হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার লেভেল ক্রসিংয়ের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম নিশাদ শিকদারের (২৫)। তিনি উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের ছেলে। নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করছিলেন। তখন খালি ডাম্প ট্রাকের সামনে চাপা পড়লে নিশাদের মাথার ওপর চাকা উঠে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। একমাত্র ছেলের মৃত্যুতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন পাগলপ্রায়।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় লেভেল ক্রসিংয়ের নিচে।

1 Comment

1 Comment

  1. mitolyn official

    January 26, 2026 at 4:09 pm

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ 

হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)  নির্বাচিত হয়েছেন।...

জাতীয়2 days ago

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন

হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...

মিরর বিশেষ4 days ago

দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক

রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...

মতামত5 days ago

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব

| শাহরিয়ার খান নাফিজ 

দূর্নীতি5 days ago

যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ

| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর

দূর্নীতি1 week ago

শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...

জাতীয়2 weeks ago

মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...

দূর্নীতি2 weeks ago

বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...

জাতীয়3 weeks ago

প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ

বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির