জাতীয়
লাখাইয়ে মাঠে মাঠে ধান কাটার উৎসব
Published
2 years agoon
By
admin
লাখাই উপজেলার ফসলের মাঠজুড়ে এখন সোনালি ধানের উৎসব। শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। দলবদ্ধভাবে এখন ধানকাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরুষের পাশাপাশি নারীরাও ধান কাটার কাজে নিয়োজিত হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর রোপা আমন মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৯ শত হেক্টর জমি। আবহাওয়া অনুকূল থাকায় আবাদ লক্ষ্যমাত্রার ছাড়িয়ে গেছে এবং আবাদ হয়েছে ৫ হাজার হেক্টর এর অধিক জমি। এর মধ্যে ব্রিধান১০৩,৮৭,৯০,৭৫,৪৯,৩৯,২২,২৩,, বিনা ধান-৭,১৭ সহ বিভিন্ন ধরনের ধান আবদ হয়েছে।
ফলন আশানুরূপ হওয়ায় এ বছর এই উপজেলায় ২০ হাজার ৯৪৩ মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে ৯ হাজার ১৯৫ মেট্রিক টন ধান উদ্বৃত্ত হবে বলে ধারনা করছে এ অধিদপ্তর।
এদিকে এরই মধ্যে উপজেলার করাব, মোড়াকরি, মুড়িয়াউক, বামৈ ইউনিয়ন এর বিভিন্ন মাঠে রোপা আমনধান কাটা শুরু হয়েছে। ধান কাটাকে সামনে রেখে কৃষক কৃষাণীদের ব্যস্ততা বেড়ে গেছে। ধানকাটা, প্রক্রিয়াজাতকরন ও ধান শুকিয়ে গোলায় ধান উঠানোর কাজে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।
রবিবার (২৪ নভেম্বর) সরজমিনে উপজেলার মুড়িয়াউক, বামৈ, ভাদিকারা হাওর ঘুরে দেখা যায় কৃষক শ্রমিক দলবদ্ধভাবে সনাতনী পদ্ধতিতে ধানকর্তন করছেন, আবার কোনো কোনো কৃষক কম্বাইন্ড হার্ভেস্টার এর সাহায্যে জমির ধান কর্তন করছেন। কৃষকেরা এ ধান ছোটবড় যানবাহনের মাধ্যমে নিজেদের বাড়ীতে নিয়ে যাচ্ছে আবার কেউবা জমির পার্শ্ববর্তি গোপাটে খলায় নিয়ে ধান রোদে শুকাচ্ছ।
কথা হলে কৃষক কামাল মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার ৩ বিগা জমির ধান কর্তন করা হয়েছে ৪৫মণ ধান হবে বলে আশাকরছি। ধান উৎপাদনে খরচ বেশি, তুলনামূলক লাভ কম। ফারুক নামে আরেক কৃষক বলেন, শ্রমিক সংকট লোক পাওয়া যায় না। শ্রমিকরা মুজরী বেশি চায়, ২বিগা ধান কর্তন করিয়াছি ৬ হাজার টাকা লেগেছে। কম্বাইন্ড হারভেষ্টার মাঠে থাকলেও সিডিউল পাওয়া যায় না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মিজান বলেন, লাখাইয়ে চলতি মৌসুমে এযাবতকালের মধ্যে সেরা ফলন হয়েছে রোপা আমনে। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি জমির ধান ৮০ শতাংশ পেকে গেলেই যেন ধান দ্রুত কর্তন করেন।
You may like
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
সিলেটে চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসীর বাসায় লুটপাট
| আদালতে মামলা দায়ের
হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি
হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগের অন্তত ৪০ ফুট তার চুরি হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন...
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
সরকারি ডিলার নিয়োগের নীতিমালা লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে একাধিক সরকারি ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত...
লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে
লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...
সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...
খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ
বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...
ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ
একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...
শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা
শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
