Connect with us

আইন - আদালত

শায়েস্তাগঞ্জে কিশোরীকে ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণ

Published

on

ছবি | শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক কিশোরী ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।  এই ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে উঠেছিল।  কিন্তু সে ভুল করে শায়েস্তাগঞ্জ স্টেশনে নেমে পড়ে। 

সোমবার (১৪ জুলাই) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  গ্রেপ্তার রায়হান শায়েস্তাগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ওই কিশোরী গত ১২ জুলাই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হয়ে লিখিত অভিযোগ করেছে। পরে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই কিশোরী জানিয়েছে, সে গত ৯ জুলাই রাত সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে ওঠে এবং ভোর ৪টার দিকে ভুলক্রমে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে পড়ে।

সে আরও জানিয়েছে, এসময় মাসুম মিয়া ওরফে ডগি (২৫), রায়হান মিয়া (২৬), হৃদয় মিয়া (২৭) ও ইলিয়াছ মিয়া (২৪) ওই কিশোরীকে  ফুঁসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ব বড়চর গ্রামের জনৈক রতন সূত্রধরের বসতবাড়ি সংলগ্ন ফাঁকা একটি পরিত্যক্ত বারান্দায় নিয়ে যায়। সেখানে মাসুম মিয়া ও রায়হান তাকে ধর্ষণ করে। 

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে একই দিনে হৃদয় মিয়া ও ইলিয়াছ মিয়া কিশোরীকে শায়েস্তাগঞ্জ থানাধীন নিজগাঁও গ্রামের জনৈক শাহিন মিয়ার বাগানে নিয়ে ধর্ষণ করে।  

একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়।  পরে জনৈক মুন্না ও আকাশ নামে দুই যুবক ওই কিশোরীকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য | এর আগে গত ৩০ জুন ভুল করে কুলাউড়া রেলস্টেশনে নেমে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। সেই ঘটনায় আক্তার আলী নামের এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দূর্নীতি1 day ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়1 week ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ1 week ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি2 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়2 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 weeks ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়2 weeks ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়2 weeks ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির