Connect with us

জাতীয়

সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা

Published

on

লাখাই উপজেলার লাখাই বাজারের প্রবেশের রাস্তার ডানপাশে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথীষ পাল।সরজমিনে গিয়ে দেখা যায়, লাখাই বাজারের একমাত্র প্রবেশ পথের পূর্বপাশে সরকারি রাস্তাসহ জায়গা দখল করে দুই তলা ভবন নির্মাণ করেছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাবশালী নেতা যথীতষ পাল। যতীষ পাল লাখাই  বাজারের মৃত.যতীন্দ্র পালের ছেলে। যার ভয়ে বিগত দিনে এলাকার কোন মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারেনি।

বিগত দিনে মূর্তিমান আতঙ্কের নাম ছিল যথীষ পাল।বর্তমানেও সে সেই প্রভাবেই অবৈধভাবে দখল করে আছে সরকারি জায়গা। সরকারি-বেসরকারি বা সংস্থার জমির বেআইনি দখল এরকম কর্মকাণ্ড করা হলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে চার লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।এমন শাস্তিযোগ্য অপরাধ থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে আইনিভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।সে আইনকে তোয়াক্কা করে অবৈধভাবে তার স্থাপনা বিল্ডিং নির্মাণ করলে তাকে কেউ বাধা দেয়নি।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা যতীষ পালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি এ প্রতিনিধিকে বলেন সরকারের জায়গা আমার দখলে আছে সরকারের কোন সমস্যা নেই আপনাদের সমস্যা কি?সে আরও বলেন বামৈ, কালাউক রাস্তার পাশে অনেক জায়গায় অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করেছে, তাই আমিও করেছি।এব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাহিদা সুলতানা কে অবগত করলে,তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে বামৈ ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা রিপন সিংহ কে পাঠান।

এব্যাপারে বামৈ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রিপন সিংহের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমি সরজমিনে গিয়ে যতীষ পালের সাথে আলোচনা করেছি।যতীষ পাল তার দোতলা ভবনের সামনের অংশ সরকারি জায়গায় আছে বলে স্বীকার করেন। তিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছি তিনি সার্ভেয়ার মাধ্যমে মাপযোগের ব্যবস্থা করবেন।

রিপন সিংহের সাথে কথা বলার পর উপজেলা  নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে আবার ফোনে যোগাযোগ করলে তিনি বলেন-আমি সার্ভেয়ার কে বলেছিলাম মাপযোগ করে প্রতিবেদন দেওয়ার। এখনো আমার হাতে প্রতিবেদন আসেনি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিরর বিশেষ6 hours ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি4 days ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ6 days ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়1 week ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়1 week ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়1 week ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়1 week ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়2 weeks ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি2 weeks ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির