দূর্নীতি
খাঁচার ভেতরে অনাচার !
দূর্নীতির ভেতরে বন্দি জেলা কারাগার
Published
2 years agoon
হবিগঞ্জ জেলা কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বন্দিদের মৌলিক অধিকার হরণ থেকে শুরু করে ঘুষ বাণিজ্য, নিম্নমানের খাবার সরবরাহ, কারাগারের ভেতরে মাদক প্রবেশসহ নানা অনিয়মের চিত্র বারবার প্রকাশ্যে এসেছে। কিন্তু এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘটনা খুবই সীমিত।
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সিট বরাদ্দ, সাক্ষাৎ প্রক্রিয়া, ফোন ব্যবহার, এমনকি খাবার সরবরাহেও ঘুষ নেওয়া হয়। কারাগারের স্টাফদের অনেকে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার জন্য বন্দিদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
কারাগারের ক্যান্টিনে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা হয়, যা বন্দিদের পরিবারের জন্য বড় এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ১ কেজি ওজনের বয়লার মুরগি খেতে ১১ শত টাকা বন্দিদের গুনতে হয়। এছাড়া কাঁচা সবজি খুচরা বাজারে ৪০ টাকা হলেও কারাগারের ভিতর চিত্র বিভিন্ন ৪০ টাকা সবজির দাম ৪০০ টাকা।
এ ছাড়া বন্দিদের জন্য নির্ধারিত মানসম্মত খাবার পরিবর্তে নিম্নমানের খাবার সরবরাহ করা হয়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যে কারনে সেপ্টেম্বরে হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যা কারাগারে চলমান অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ।
বর্তমানে জেলা কারাগারে সুপার মোঃ মুজিবুর রহমান যোগদানের পরে খাবারে মধ্যে ডালের মান কিছুটা উন্নত হলেও মিলেনা তালিকা অনুযায়ী বন্দিদের খাবার। ডালের মান উন্নত হলেও দূর্নীতি বেড়েছে আগের থেকে বেশি।
এমনকি জেল সুপার মি. মুজিবুর যোগদানের দুই মাসের মাথায় ২০২৫ সালের জানুয়ারিতে জেলা কারাগারে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুয়া জামিননামার মাধ্যমে মাদক মামলার চার আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় কারা প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট প্রশাসন কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও দীর্ঘমেয়াদি সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য জেল থেকে মুক্তি পওয়া একজন জানান, জেলের খাবর মুখে নেয়ার মতো না ডাল কিছু টা ভালো হলেও, বাকি সব কিছুতে দূর্নীতি ক্যান্টিন থেকে ছোট একটি বাটি দিয়ে তরকারি কিনতে হলে ৮০ টাকার লাগে ২ পিস মাংস থাকে যা খুবই নিম্ন মানের । যাদের পরিবার সচ্ছল তারা শুধু কিনে খাওয়ার ক্ষমতা আছে। এমনকি হসপিটালে বরাদ্দ বন্দিদের ঔষধ বাহিরে বিক্রি করে দেয়া হয় শুধু গ্যাসের এবং কৃমির ঔষধ দেয়া হয় যা খুব নিম্নমানের। কারা হাসপাতালের বেড ভাড়া দেয়া হয় আওয়ামী রাজনৈতিক ব্যাক্তিদের কারাগারে কেউ অসুস্থ হলে হাসপাতালে বেড খালি থাকে না, মাদকের বিষয়ে জনতে চাইলে তিনি বলেন, টাকা খরচ করলে গাঁজা পাওয়া যায় কয়েদিদের দিয়ে বিক্রি করা সুবেদাররা এবং কিছু মাদকাসক্ত কনস্টেবলরা জেলে এক পুরিন্দা গাঁজা ৩০০ টাকায় বিক্রি হয়।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারে সুপার মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে সবসময় ভালোই বলবো, আমিতো বলবো এসবের কিছুই ঘটেনাই কিন্তু আমি এই দিকে যাইমো না, আমার কথা হইলো আপনারা ভালো কইরা যাচাই বাচাই করেন, কইরা যদি মনে করেন সত্যতা পান আমার কিছু বলার নাই। আর যদি সত্যতা না পান সেই বিচার আপনাদের। আমি বলবে যে আপনার একটু যাচাই বাঁচাই কইরা নেন।
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক
হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...
