মিরর বিশেষ
লাখাইয়ে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ১৫ গ্রামের মানুষ
Published
2 years agoon
By
admin
হবিগঞ্জের লাখাই উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে সংযোগ লাইনে বিঘ্ন ঘটায় গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে উপজেলার ১৫ গ্রামের বিদ্যুৎ সরবরাহ, এতে জনজীবনে নেমে আসে স্থবিরতা।
জানাযায় গত রবিবার (৫মে) কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের ২শ’র বেশি ঘরবাড়ি, শতশত গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, তার পাশাপাশি এসব গ্রামের কিছু বৈদ্যুতিক তার ছেড়ার পাশাপাশি, খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ লাইন সচল করার কাজ শুরু করলে উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ আসলেও উপজেলার সুবিদপুর, লক্ষীপুর, হরিণাকোনা, আগাপুর,কাটাইয়া, চন্ডীপুর, বেগুনাই মাদনা, ফুলবাড়িয়া মোড়াকরি পূর্বগ্রাম, শিবপুর, কামালপুর, লখনাউক,মশাদিয়া সহ প্রায়১৫ টি গ্রামে, মঙ্গলবার রাত সাড়ে১০ টায় প্রতিবেদন লেখা পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ। বিদ্যুৎ বিহীন অন্ধকারে দিন যাপন করতে হয়েছে।এদিকে বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় রেফ্রিজারেটরে রাখা খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে।
মোবাইলে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে গেছে। ফলে স্বাভাবিক যোগাযোগে বিঘ্ন দেখা দিয়েছে। কিছু মুঠোফোন অন্যগ্রাম থেকে চার্জ দিয়ে নিয়ে আসলেও নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে।
জিমেল হৌসাইন সালমান নামে একজন বলেন, গুনিপুর বিদ্যুৎ আসলেও হরিনাকোনা আগাপুর এখনো অন্ধকারে। গুনিপুর এ একটি ফিউজ রয়েছে যেটার মাধ্যমে হরিনাকোনা ও আগাপুর বিদুৎ স্থানান্তরিত হয়, এইটা অনেক সময় পুড়ে গেলে অইদিন আর বিদুৎ কর্মীরা ফিউজ লাগাতে আসেন না পরের দিন আসে।
লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এর ডিজিএম আসাদুজ্জামান বলেন, ঝড়ে বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে/পড়ে গেছে। গাছপালা ভেঙে তারের ওপর পড়ায় তা অপসারণ করে বিদ্যুতের লাইন সচল করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ৯০ ভাগ এলাকায় বিদ্যুতের লাইন সচল হয়েছে। শিগ্রই অন্যান্য এলাকায় বিদ্যুতের লাইন সচল হবে।
You may like
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন বাণীকে বাস্তবে রূপ দিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন...
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের হাম ইউনিটে দায়িত্বরত এক নার্সের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি ও রোগীর স্বজনদের...
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
