জাতীয়
লাখাইয়ে তীব্র লোডশেডিং, ভোগান্তিতে ৪০ হাজার গ্রাহক
Published
2 years agoon
By
admin
লাখাই উপজেলায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গত কয়দিনে লাখাইয়ে প্রচন্ড গরমে মাত্রাতিরিক্ত বেড়েছে লোডশেডিং। এতে করে অতিষ্ঠ হয়ে উঠছে উপজেলার প্রায় ৪০ হাজার গ্রাহকগণ। গত কয়েকদিন লোডশেডিংয়ের মাত্রা সহনীয় থাকলেও ইদানিং সকাল থেকে শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি। চলে শেষ রাত পর্যন্ত। বিদ্যুতের এমন ভেলকিবাজিতে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।সেই সাথে অতিরিক্ত তাপদাহের কারণে বয়োবৃদ্ধ এবং শিশুরাভুগছেন বিভিন্ন অসুখে। এছাড়াও বিদ্যুতের এই ভয়াবহ লোডশেডিংয়ের ফলে স্থবিরতা দেখা দিয়েছে বিদ্যুৎ নির্ভর উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকান্ডে। এছাড়াও সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের। এদিকে উপজেলা জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, উপজেলা জুড়ে বিদ্যুতের চাহিদা ৮ থেকে ৯ মেগাওয়াট হলেও জাতীয় গ্রীড থেকে মিলছে ২ থেকে ৩ মেঘাওয়াট। ফলে অস্বাভাবিক লোডশেডিং হচ্ছে।
শু়ভ নামে একজন জানান, সকাল ১২টায় বিদ্যুৎ গিয়েছিল দুপুর ২টায় বিদ্যুৎ আসছে। তেঘরিয়া বাজারের ব্যাবসায়ী কামরুল জানান, দোকান খোলারপর বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই থাকে, এতে ব্যাবসায় বিঘ্ন ঘটছে। লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক রুগীর স্বজন বলেন, আমার শিশু ভাতিজা ডাইরিয়া রুগে আক্রান্ত প্রচন্ড তাপদাহ ও গরম পড়ার কারনে, ২দিন যাবত হাসপাতালে ভর্তি, বিদ্যুৎ রাতে দিনে কমপক্ষে ৮/১০ বার আশা যাওয়া করে, একঘন্টা দিলে ২ঘন্টা থাকে না। বিদ্যুৎ নিয়মিত না থাকায় রুগী সুস্থ হবে দুরের কথা আরও অসুস্থ হচ্ছ। আমি নিজেই অসুস্থবোধ করছি। রায়হান নামে একজন বলেন, রাতে যখন ঘুমাতে যাই তখনই বিদ্যুৎ চলে যায়।
এই বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা বাণিজ্যসহ শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন। ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া বিভিন্ন বাসা-বাড়িতে ফ্রীজে থাকা মাছ মাংসসহ ইত্যাদি নষ্টেয় পরিণত হচ্ছে। বামৈ উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক জানান, অসহনীয় গরমে ক্লাস করাতে সমস্যা হচ্ছে, গরমের জন্য শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম, বাংলাদেশে এত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্যেও এই অসহনীয় হারে লোডশেডিং হচ্ছে বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
এ ব্যাপারে লাখাই জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ জানান, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় লোড বরাদ্দ বৃদ্ধিকরণে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে পত্র প্রদান করা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির। আশা করছি খুব দ্রুত এর সমাধান হবে।
You may like
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদুল ইসলাম মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) নির্বাচিত হয়েছেন।...
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
হবিগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি মো. রহিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।...
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
