মিরর বিশেষ
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
Published
6 hours agoon
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার না থাকায় জমি নিবন্ধনসহ বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন সেবা নিতে এসে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অফিসটির সর্বশেষ সাবরেজিস্ট্রার আবুল কাশেম গত বছরের ৭ আগস্ট অবসরজনিত ছুটিতে যান। এরপর থেকে তাঁর স্থলে নতুন কোনো সাবরেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে বানিয়াচং উপজেলার সাবরেজিস্ট্রার আব্দুস সালাম সপ্তাহে তিন দিন-সোম, মঙ্গল ও বুধবার-খণ্ডকালীন দায়িত্ব পালন করছেন। বাকি দিনগুলোতে কার্যত নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গতকাল (বৃহস্পতিবার) সরেজমিনে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে দেখা যায়, জমি নিবন্ধন ও অন্যান্য সেবা নিতে আসা অনেকেই সাবরেজিস্ট্রার না থাকায় কাজ না করেই ফিরে যাচ্ছেন।
ইনাতাবাদ এলাকার কাতারপ্রবাসী আহমদ হোসেন জানান, শনিবার তাঁর কাতারে ফিরে যাওয়ার কথা। এর আগে শখের একটি জমি কেনার জন্য বৃহস্পতিবার দলিল নিবন্ধন করতে অফিসে এসেছিলেন। কিন্তু সাবরেজিস্ট্রার না থাকায় তিনি দলিল নিবন্ধন করতে পারেননি।
তিনি বলেন, “আমি জানতাম না, হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। বিষয়টি আগে জানলে হয়তো অন্যভাবে পরিকল্পনা করতাম।”
স্থানীয় দলিল লেখক ফয়সল বলেন, “সাবরেজিস্ট্রার না থাকায় প্রতিদিনই অনেক সেবা প্রত্যাশী অফিসে এসে কাজ না করেই ফিরে যাচ্ছেন। এতে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, তেমনি অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।”
অফিসের প্রধান সহকারী (হেড ক্লার্ক) অরুণ জানান, বানিয়াচং উপজেলার সাবরেজিস্ট্রার সপ্তাহে মাত্র তিন দিন দায়িত্ব পালন করছেন। ফলে বাকি দিনগুলোতে নিবন্ধন কার্যক্রম সীমিত হয়ে পড়ে।
অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০টি দলিল নিবন্ধন হয়। এছাড়া শতাধিক দলিলের নকলের আবেদন জমা পড়ে।
কিন্তু স্থায়ী সাবরেজিস্ট্রার না থাকায় এসব সেবা যথাসময়ে দেওয়া সম্ভব হচ্ছে না।
সেবা প্রত্যাশী, দলিল লেখক ও অফিস সংশ্লিষ্টরা দ্রুত হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার পদে একজন স্থায়ী কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন।
তাদের মতে, দ্রুত নিয়োগ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং সরকারি সেবার মানও ব্যাহত হবে।
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...
উন্নয়নের খালে অনিয়মের ঢেউ
| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি
বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ
| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি
আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম
প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
হাম ইউনিটে ভর্তি শিশুর চিকিৎসায় নার্সের গাফিলতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মুরাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন হবিগঞ্জের কৃতি সন্তান রহিম উদ্দিন
